মঙ্গলবার, মার্চ ১০

মাওলানা আবুল কাশেমের ইন্তেকালে সিরাজগঞ্জ জেলা দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির শোক

|| নিজস্ব প্রতিনিধি ||

সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুর থানাধীন শিবপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও ইসলামিক ফাউন্ডেশনের “সহজ কোরআন শিক্ষা” প্রকল্পের সম্মানিত শিক্ষক মাওলানা মোঃ আবুল কাশেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি, সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা মোঃ আল আমিন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে গতকাল সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা আবুল কাশেম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মাওলানা আবুল কাশেম দীর্ঘ সময় ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। এলাকাবাসীর কাছে তিনি একজন বিনয়ী, পরহেজগার ও দ্বীনদার মানুষ হিসেবে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন।

তার মৃত্যুতে শিবপুর গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের ইন্তেকালে আরও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। তারা দোয়া করেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *