শনিবার, ফেব্রুয়ারি ২৮

ইরানের পাল্টা হামলা: শক্তিশালী মিসাইল বিস্ফোরণে কাঁপল উত্তর ইসরায়েল

|| আন্তর্জাতিক ডেস্ক ||

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জবাবে এক ভয়াবহ পাল্টা হামলা শুরু করেছে ইরান। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ইরানের ছোঁড়া একাধিক শক্তিশালী মিসাইল ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তর অংশে আঘাত হেনেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, মিসাইল পতনের সময় বিকট শব্দে কেঁপে ওঠে উত্তর ইসরায়েলের বিশাল এলাকা। ইরানের এই আকস্মিক ও বিধ্বংসী হামলার পরপরই পুরো ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা আকাশপথে আসা যেকোনো হুমকি মোকাবিলায় কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সাধারণ নাগরিকদের ‘হোম ফ্রন্ট কমান্ড’-এর নির্দেশনা মেনে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে মার্কিন ও ইসরায়েলি হামলার পরপরই ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছিলেন যে, তাদের এবারের জবাব হবে নজিরবিহীন ও চূর্ণবিচূর্ণ করার মতো। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে এক চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং যেকোনো সময় সংঘাত আরও বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *