বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯

লিডিং ইউনিভার্সিটির শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

লিডিং ইউনিভার্সিটির শৃংখলা কমিটির ১৩তম সভা বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুুষ্ঠিত হয়েছে। লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ডাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এর সভাপতিত্বে সভায় লিডিং ইউনিভার্সিটির ক‍্যাম্পাসে শৃংখলা বজায়সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, আইন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ, বিশ্ববিদ্যালয়ের পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং শৃঙ্খলা কমিটির সদস্য সচিব লিডিং ইউনিভার্সিটির প্রক্টর মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *