বুধবার, ফেব্রুয়ারি ১৮

দৌলতপুরে পিতার অভিযোগে মাদক সেবনকারীর ১ বছর কারাদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের সাইলাবাড়ী গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ জনকে আটকের পর ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) মোঃ আহসান আলম। এসময় ঘটনাস্থল থেকে নেশা দ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জানা গেছে -অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ধামশ্বর ইউনিয়নের সাইলাবাড়ীর অভিযুক্ত নজরুল ইসলামের (৩৯) পিতা আবুল বাসার এর অভিযোগের প্রেক্ষিতে উক্ত এলাকায় গিয়ে দেখা যায়, তার পুত্র নজরুল ইসলাম(৩৯) নেশা করে নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করার কারণে ও ভাঙ্গচুর করে শান্তি বিনষ্ট করায় তাকে গ্রেফতার করা হয়।

এ সময় অভিযুক্ত ব্যাক্তির কাছে নেশার সরঞ্জাম (কলকি, সিরিঞ্জ ও খালি ঔষধের বোতল) পাওয়া যায় এবং অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করলে সে স্বীকার করে যে সে নেশাগ্রস্ত এবং ভুল করছে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ ও ৫ ধারায় ১ বছরের সাজা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *