
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলদের নামের তালিকা প্রদান করেছেন অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (ওএমআরইউ)-এর নেতৃবৃন্দ। কমিটির সভাপতি এ এস এম সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক শাহীন তারেক জেলা প্রশাসকের নিকট এই তালিকা হস্তান্তর করেন।
এর আগে গত ২৭ জানুয়ারি মানিকগঞ্জ জেলা অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (ওএমআরইউ)-এর কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়।
সাক্ষাতকালে ত্রয়দশ নির্বাচনে সাংবাদিক ফোরামের জেলা প্রতিনিধি ও থানা প্রতিনিধিদের নির্বাচন পর্যবেক্ষণে নিয়োগের জন্য অনলাইন মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটের প্যাডে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়। সম্মানিত জেলা প্রশাসক সংগঠনের কমিটির লিস্ট জমা নিয়েছেন এবং পর্যবেক্ষণ দেওয়ার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন।
