Wednesday, July 22

শেখ সাদী লিখিত গুলিস্তাঁ থেকে কবিতার অংশবিশেষ (কাব্যানুবাদসহ)

  • گلستان سعدی

কাব্যানুবাদ:
কত নামজাদা প্রতাপশালীরা এ ধরার বুকে নিয়েছে ঠাঁই,
বিলীন হয়েছে অস্তিত্ব তাদের এ ধরার বুকে চিহ্ন নাই।

সেই বৃদ্ধের শীর্ণ শরীর রাখা হয়েছিল মাটির নিচে,
এমন করিয়া খেয়েছে মাটিতে অস্থিও অবশিষ্ট নাই।

ন্যায়বিচারেতে নওশেরওয়ান পুতঃ নাম আজো রয়েছে বেঁচে,
শত শত যুগ হয়ে গেছে পার নওশেরওয়ান বাঁচিয়া নাই।

যত বেশি পারো ভালো কাজ করো আয়ু মনে করো লুটের মাল,
সেদিনের আগে যেদিন সকলে বলিবে অমুক বাঁচিয়া নাই।

লেখক: শেখ সাদী, গুলিস্তাঁ (কাব্যানুবাদ: ইফা)।

1 Comment

  • সাব্বির হোসেন

    আল্লাহ তায়ালা যেন আমাদেরকে সিরাজুল মুস্তাকিম এর রাস্তায় ছালায়। এবং সহজ মৃত দান করে🥰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *