
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন দেশের বিভিন্ন জেলায় উপজেলায় নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। তারই প্রতিবাদে নাগেশ্বরী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে গতকাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক উমর ফারুক, নুন খাওয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, সাবেক ছাত্র দলের সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।
