|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.)-এর ৪র্থ সাহেবজাদা কানাডা প্রবাসী জনাব মোস্তফা শহীদুল হক মারাত্মক অসুস্থ হয়ে কানাডার একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (অবজারভেশন) ভর্তি রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
আজ বুধবার (১৮ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান এই আহ্বান জানান।
বিবৃতিতে শীর্ষ নেতারা বলেন, মোস্তফা শহীদুল হক দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে দ্বীনি খেদমত ও সংগঠনের আন্তর্জাতিক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তাঁর এই হঠাৎ গুরুতর অসুস্থতার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য আকুল প্রার্থনা জানান এবং দলের সকল স্তরের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে তাঁর আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রবাসে চিকিৎসাধীন অসুস্থ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর রাখা হচ্ছে এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
