Tuesday, August 11

হাজী মোনতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল প্রভা

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সবকটি বিষয়ে ‘এ প্লাস’ পেয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে নাদিয়া জান্নাত প্রভা। সে কিশোরগঞ্জ নীলগঞ্জের ঐতিহ্যবাহী হাজী মোনতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

নাদিয়া জান্নাত প্রভা কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এবং কিশোরগঞ্জ মাইজখাপন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনায়েতের জ্যেষ্ঠ কন্যা। প্রভার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের খবর ছড়িয়ে পড়লে পরিবার, শিক্ষক, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।

মেয়ের এই অভাবনীয় সাফল্যের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রভার বাবা মো. এনায়েত বলেন, “সন্তানের ভালো ফলাফল যেকোনো বাবার জন্যই অত্যন্ত আনন্দ ও গর্বের। তবে শুধু ভালো ফলাফলই শেষ কথা নয়; আমার সন্তানরা যেন সৎ, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে, এটাই আমার মূল চাওয়া। আল্লাহ যেন তাদের সঠিক পথে রাখেন এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।”

তিনি প্রভার এই অর্জনের পেছনে শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। মো. এনায়েত আরও জানান, ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেকে একজন দক্ষ, সেবক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চায় প্রভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *