Monday, August 31

‎হরিরামপুরে চায়না দুয়ারী ও কারেন্ট জাল ধ্বংস‎

‎|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

‎মানিকগঞ্জে হরিরামপুরের গোপীনাথপুর বিলে চায়না দুয়ারী বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অফিস। রবিবার (‎৩০ আগস্ট) সকাল ১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

‎ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে দিনব্যাপী এ অভিযানে গোপীনাথপুর বিলের বিভিন্ন স্থান থেকে ১২০ পিস চায়না দুয়ারী ও ৮ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধারসহ জব্দ করা হয়। পরে উপজেলার আন্ধারমানিক পদ্মাপাড়ে উদ্ধারকৃত চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

‎এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইকরাম জানান, অবৈধ চায়না দুয়ারী বন্ধে আমরা বরাবরই কাজ করে যাচ্ছি। তবে জনবল সংকটের কারণে আমাদের অভিযানে অনেকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারপরেও আমরা চেষ্টা করছি। ধারাবাহিকভাবে উপজেলার সব জায়গাতেই এই চায়না দুয়ারী বন্ধে অভিযান অব্যাহত থাকবে। তবে চায়না দুয়ারী বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ জনগণেরও সচেতন হতে হবে। এছাড়াও প্রতিটি এলাকার জনগণ যদি যে এই চায়না দুয়ারী রোধে সহযোগিতা করেন তাহলে চায়না দুয়ারী বন্ধে অনেকটাই সহজতর হবে। তাই আমরা প্রতিটি এলাকার জনপ্রতিনিধিসহ সাধারণ জনগণের সহযোগিতা কামনা করছি।

‎উল্লেখ্য, প্রায় একমাস আগেও এই বিলে চায়না দুয়ারী রোধে অভিযান চালানো হয়। ওই অভিযানে ১০০ পিস চায়না দুয়ারিসহ ৪০ হাজার মিটার কারেন্টাল জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানে সহযোগিতা করেন হরিরামপুর থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *