বুধবার, জুলাই ১

সাটুরিয়া ৬ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, হাসপাতালে ভর্তি

|| সেলিম মোল্ল | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পাটক্ষেতে নিয়ে ৬ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তর কাউন্নারা গ্রামের শরিফুল ইসলামের ছেলে তাওহীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশুর পরিবার। আহত শিশুটিকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার বিকেল প্রায় ৩টার দিকে অভিযুক্ত তাওহীদ শিশুটিকে প্রলোভন দেখিয়ে একটি পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে অভিযুক্ত তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

শিশুটির বাবা জানান, তাওহিদ আমাদের প্রতিবেশী। সে নিজে বাঁচার জন্য আমার ছেলের বড় কোন ক্ষতি করে নাই, এজন্য প্রাণে বেঁচে গেছে। অনেক জায়গায় দেখি চিৎকার চেঁচামেচি করলে তাকে ধর্ষকরা শেষ করে দেয়।

পরবর্তীতে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এরপর দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল রেফার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *