Tuesday, August 18

সাইফুল ইসলাম ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনোনীত

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোঃ সাইফুল ইসলামকে সভাপতি মনোনীত করা হয়েছে। এছাড়াও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোঃ হাসান।

সোমবার (১৭ আগস্ট) মির্জাগঞ্জ উপজেলা শাখা ছাত্রদলের সভাপতি মোঃ আবুল বাসার মাকসুদ এবং সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা যৌথ স্বাক্ষরে এই আংশিক কমিটির অনুমোদন দেন।

ঘোষিত ৫ সদস্যের আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ সুমন গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ইয়াসিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কাইয়ুম সিকদার স্থান পেয়েছেন।

অনুমোদিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে পরবর্তী সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

একই সঙ্গে আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা শাখায় জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *