Sunday, October 4

মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ৩৭তম ব্যাচের (দিবা ও সান্ধ্যকালীন) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইইই ক্লাবের পক্ষ থেকে ৩৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

তিনি নবীন শিক্ষার্থীদের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাগত জানিয়ে শিক্ষাজীবনে সাফল্য অর্জনে নিয়মিত অধ্যবসায় ও চর্চার প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. এরশাদুল এইচ. চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর মীর মোহাম্মদ আমিনুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *