Wednesday, July 15

বেতাগীর যমজ ভাই-বোনের কৃতিত্ব : পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||

এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেতাগী থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে অনন্য কীর্তি স্থাপন করেছেন জমজ ভাই–বোন। বোন মাইসা তাবাসসুম মুন এবং ভাই মুনের শাহরিয়ার মাহির দুইজনই বেতাগী সরকারি মডেল প্রা: বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে৷ জমজ ভাই–বোনের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বরগুনা জেলায় শীর্ষ স্থান অধিকার লাভ করেছে।

জানা গেছে, ফলাফলের বিবেচনায় জেলার সেরা প্রতিষ্ঠানের সুনাম অর্জনকারী এই বিদ্যালয় হতে ৪০ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহন করে ৩১ জন বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ১৫ জন সাধারণ গ্রেডে ও ১৬ জন ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।

তাদের পিতা মামুন পারভেজ আসাদ কলেজের ইংরেজি প্রভাষক এবং মা মোস্তারি আক্তার এ্যানি সরকারি প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন। যমজ সন্তানদের কৃতিত্বে উচ্ছ্বসিত পিতা–মাতা।

তাদের বাবা বলেন, আল্লাহর রহমতে আমার যমজ সন্তান দুজনই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে, সবাই ওদের জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হয়ে দেশে ও জাতি সেবা করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *