রবিবার, জুলাই ১২

ফাইবার নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ইবির আবাসিক হল

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

‎হিট প্রকল্পের আওতাধীন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক আটটি হলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে ৫ কিলোমিটার ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীরা আগামী দুই মাসের মধ্যে উচ্চগতিসম্পন্ন ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিস পেতে পারে।

‎সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শাহ আজিজুর রহমান হলের প্রধান ফটকে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম পরিচালনার স্বার্থে এবং প্রযুক্তিগত বিদ্যায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এই নিরবচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করা হচ্ছে।

‎এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন, আইসিটি সেলের পরিচালক ড. শাহজাহান আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

‎আইসিটি সেল ও ফাইবার স্থাপনকারী প্রতিষ্ঠানের জুনিয়র সুপারভাইজার নাজমুল হোসাইন জানান, ডিভাইস আসতে দেরি হওয়া ও নানা জটিলতার কারণে কাজ শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে। এ কর্মসূচি দুই ধাপে (কেবল স্থাপন ও ইন্টারনেট সংযোগ) বাস্তবায়িত হবে। ফাইবার স্থাপনের রোডম্যাপে কোনো চ্যালেঞ্জ নেই এবং নতুন হল ও একাডেমিক ভবনের জন্যও পরিকল্পনা প্রস্তুত রয়েছে।ইউজিসির অধীনে পরিচালিত একটি কোম্পানি এই মেইনটেইনেন্স ও সার্ভিসিংয়ের কাজ করবে এবং সার্বিক তত্ত্বাবধানে থাকবে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *