বৃহস্পতিবার, মে ২১

প্রেসিডেন্সি ইস্পোর্টস ম্যানিয়া সিজন ১ সফলভাবে অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

২০ মে ২০২৬— প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হলো “প্রেসিডেন্সি ইস্পোর্টস ম্যানিয়া সিজন ১”। দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ইস্পোর্টস টুর্নামেন্টের পাশাপাশি অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত গোট প্রো সিরিজ ফাইনাল শোডাউন।

এই আয়োজনটি সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

উক্ত ই-স্পোর্টস ইভেন্টটি আয়োজন করে Presidency University Esports and Innovation Club। সেগমেন্ট পার্টনার হিসেবে ছিলো Goat Esports এবং ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে ছিলো হাইটেবিল।

পুরো ইভেন্টটি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাব মডারেটর মো: আনিছুর রহমান এবং ইভেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন কো-মডারেটর ফারজানুল ইসলাম হিমেল।

ইভেন্টের অংশ হিসেবে অনুষ্ঠিত অভ্যন্তরীণ টুর্নামেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন জনপ্রিয় গেমে, যার মধ্যে ছিল— PUBG, Free Fire, Mobile Legends: Bang Bang (MLBB), Honor of Kings, eFootball, FIFA FC এবং Ludo।

এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মেধা, সফট স্কিল, টিমওয়ার্ক এবং কৌশলগত চিন্তাভাবনা উন্নয়ন।

Goat Pro Series Final Showdown ফলাফল

Male Segment:
🏆 Champion: CMF Esports
🥈 Runner Up: No One SDS

Female Segment:
🏆 Champion: The Upper Moons
🥈 Runner Up: 332 MS

প্রতিযোগিতা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও রানার-আপ দলগুলোর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মো: আনোয়ারুল কবির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন (BYDESA) এর সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: মুনিরুল ইসলাম, টেনসেন্ট গেমস এর বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার, ইমরান হোসেন এবং ইস্পোর্টস ব্যক্তিত্ব নওমান আল রাফিদ(দান্তে) ।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর আবুল কালাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও হেড জাহিদ হাসানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।

আয়োজকরা জানান, এই ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল ইস্পোর্টসের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সফট স্কিল এবং প্রতিভা বিকাশে সহায়তা করা। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *