Tuesday, October 13

নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

|| অনলাইন ডেস্ক ||

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে তাকে লক্ষ্য করে ‘ইউ আর টেররিস্ট’ ও ‘গো ব্যাক’সহ বিভিন্ন স্লোগান দেন সেখানে উপস্থিত কিছু প্রবাসী।

সোমবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’ এবং ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’—এ ধরনের নানা মন্তব্য করা হয়।

পরিস্থিতি দেখে নিরাপত্তাকর্মীরা দ্রুত ড. ইউনূসকে সেখান থেকে সরিয়ে নেন। এ সময় তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদও দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান বলে উপস্থিত ব্যক্তিরা জানান। তবে এ ঘটনায় জড়িত প্রবাসীদের পরিচয় ও বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *