বৃহস্পতিবার, জুলাই ২

নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যেগে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীরকুটি মুড়িয়া ঘাট এলাকায় আকস্মিক বন্যায় রাস্তা ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে ওই এলাকার বিপুলসংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দুর্গত বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

গতকাল বুধবার (১ জুলাই) বিকেলে উপদ্রুত এলাকায় গিয়ে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম খোদাদাদ হোসেন। বিতরণকৃত শুকনো খাবারের প্যাকেজে চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়াসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী রয়েছে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন— উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোফাখখারুল ইসলাম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ কবির এবং স্থানীয় ইউপি সদস্য আবেদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খাদ্যসামগ্রী বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম খোদাদাদ হোসেন জানান, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। বানভাসি মানুষের এই দুর্যোগকালীন সময়ে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *