Monday, October 26

নাগেশ্বরীর কচাকাটা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আলহাজ আব্দুল আউয়ালকে পুনরায় সভাপতি এবং আলহাজ নওসাদ আলীকে সাধারণ সম্পাদক করে ২০২৬–২০২৯ মেয়াদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।
‎
‎​রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় কচাকাটা বাজারে ব্যবসায়ে ঐক্য সমৃদ্ধিতে এগিয়ে যাই প্রতিপাদ্য সামনে রেখে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সমিতির সদস্যদের অংশগ্রহণে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
‎
‎​কচাকাটা বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস।
‎
‎​আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. খ. ম. ওয়াজিদুল কবির রাশেদ, কচাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন মাস্টার, কেদার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী।
‎
‎​সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেদার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজার রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কচাকাটা থানা শাখার আমীর মাওলানা এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের কচাকাটা থানা সভাপতি মাওলানা হাফেজ নুরুল ইসলাম, কচাকাটা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, কেদার যুবদলের সভাপতি আব্দুস ছালাম এবং বণিক সমিতির সদস্য মো. আলী আজাদ, আল মামুন, আমিনুর ইসলাম ও সাইদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেদার যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
‎
‎​সম্মেলনে সমিতির বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
‎
‎​পরে সমিতির উপদেষ্টা ও গোলেরহাট ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হজরত মাওলানা আবু হানিফের সার্বিক নির্দেশনায় আগামী তিন বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন ‎​সহসভাপতি: মাওলানা আব্দুল মোনায়েম, ​সহসাধারণ সম্পাদক: মো. আলী আজাদ, ‎​কোষাধ্যক্ষ: আমিনুর ইসলাম।
‎
‎​সংগঠন সূত্রে জানা গেছে, আংশিক কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সম্মেলন শেষে প্রীতিভোজের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *