Monday, July 27

নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা (পঙ্খীরাজ) বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্দ্যোগে কুড়িগ্রাম অঞ্চলের নাগেশ্বরী শাখায় প্রান্তিক কৃষক প্রতিবন্ধি মোঃ জামাল উদ্দিনকে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা (পঙ্খীরাজ) বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্ল্যা হিল জামান। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক তাপস কিশোর দত্ত এবং হাকিমুল ইসলাম, কৃষি ও বীমা ইউনিটের সম্প্রাসারণ কর্মকতা ও আব্দুর রশিদ অত্র শাখা ব্যবস্থাপক (দাবি) সৈয়দ মাহমুদার রহমান প্রমুখ।

ব্র্যাক সদস্য মোছাঃ আকলিমা বেগমের পঙ্গু স্বামী এই ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা (পঙ্খীরাজ) পেয়ে আনন্দে আপ্লুত হয়েছেন। তিনি বলেন, এই পঙ্খীরাজের মাধ্যমে এলকার জমিতে পানি দেওয়া, পুকুর ছেকার কাজ করে জীবিকা নির্বাহ করে ভালোভাবে বাঁচতে পারবো। আমি আল্লাহর দরবারে লাখ শুকরিয়া আদায় করছি, সেই সাথে ব্রাকের সকল কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *