Wednesday, October 7

নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমানের বিদায় সংবর্ধনা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমানের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নাগেশ্বরী প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব)-দের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর কামরুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ এইচ এম রায়হান কবীর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাখাওয়াত হোসেন ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার কানিজ আখতারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা বিদায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমানের দীর্ঘ কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন এবং তাঁর অবসরজীবনের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। আলোচনা শেষে বিদায়ী অতিথি লুৎফর রহমানকে সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান তাঁর বক্তব্যে কর্মজীবনে সার্বিক সহযোগিতা ও ভালোবাসার জন্য সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *