Sunday, November 15

ঢাকায় কর্মরত মানিকগঞ্জের সাংবাদিকদের নিয়ে গঠিত হলো ‘মানিকগঞ্জ সাংবাদিক ফোরাম’

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

ঢাকায় কর্মরত মানিকগঞ্জ জেলার সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার সুরক্ষা এবং পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে গঠিত হয়েছে ‘মানিকগঞ্জ সাংবাদিক ফোরাম’।

শনিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভার মাধ্যমে এই নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

এসময়, সিনিয়র সাংবাদিক ও ফিন্যান্সিয়াল পোস্টের সম্পাদক সৈয়দ মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক আবদুর রহমান মল্লিকের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ফোরাম গঠনের যৌক্তিকতা ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শাহীন চৌধুরী। পরে, উপস্থিত সাংবাদিকদের উন্মুক্ত আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সৈয়দ মেসবাহ উদ্দিন (ফিন্যান্সিয়াল পোস্ট) আহ্বায়ক এবং আবদুর রহমান মল্লিক (ভোরের ডাক) সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

এছাড়া যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ নুরুল হুদা রনো (আলোকিত প্রতিদিন) ও দুলাল মিত্র (মুক্ত খবর)।

১৫ সদস্যের এই আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শাহীন চৌধুরী (এবি নিউজ), নির্মল চক্রবর্তী (লিপি), নুররুন্নবী রবী (নওরোজ), আমীর হামজা চৌধুরী (নয়াদিগন্ত), সেলিম খান (পতাকা), শিরিন সুলতানা (অর্থকণ্ঠ), দেওয়ানা মাসুদা সুলতানা (এশিয়াবানী), পলি খান (এআইএনএস), আলমগীর হোসেন (আলোকিত প্রতিদিন), দেওয়ান সাদমান শাওন (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস) এবং খাব্বাব হোসেন ত্বহা (ইনকিলাব)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *