Wednesday, October 7

জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় তা’লিম ও তারবিয়াত অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

দায়িত্বশীল ও কর্মীদের সাংগঠনিক ভিত্তি মজবুত ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় তা’লিম ও তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও প্রধান সম্পাদক মোস্তফা আব্দুল্লাহ আল আরিফের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তা’লিম ও তারবিয়াত প্রদান করেন তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন।

তা’লিম প্রদানকালে প্রধান অতিথি মাওলানা রুহুল আমিন বলেন, ছাত্রসমাজকে ইসলামী আদর্শ ও নৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হতে হবে। ইসলামের স্বকীয়তা রক্ষা এবং সৎ নেতৃত্ব গড়ে তোলার জন্য তরুণ প্রজন্মকে কুরআন-সুন্নাহর জ্ঞান অর্জনের পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা ও আনুগত্যশীল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সভাপতি মো. শামীম, সাবেক ইবি সভাপতি সাইফুল ইসলাম সায়েম, মো. আনোয়ার হোসেন, সাবেক ইবি সহ-সভাপতি আবু বকর সিদ্দিক এবং কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. নাইমুল ইসলামসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *