শনিবার, এপ্রিল ২৫

চুনতি ডটকম শিক্ষা সামগ্রী বিতরণ ২০২৬ সম্পন্ন

|| নিজস্ব প্রতিবেদক ||

চুনতি বাসী ও শুভানুধ্যায়ীদের আর্থিক পৃষ্ঠপোষকতায় চুনতি ডটকম শিক্ষা সামগ্রী বিতরণ এর ৯ম আয়োজন ২৪ এপ্রিল, শুক্রবার চুনতি সিরাত মাহফিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

চুনতি ডটকমের ব্যবস্থাপনায় প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের মুখে হাসি ফোটাতে আয়োজিত এ মানবিক কর্মসূচি সঞ্চালনা করেন মোঃ আরিফ এ রব্বানী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুনতি ডটকমের অ্যাডমিন কাজী আরিফুল ইসলাম।

চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিনহাজুল আবরার, চুনতি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জেইউএম বাবর হোসেন সিদ্দিকী, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুর রহমান, চুনতি ডটকম শিক্ষা সামগ্রী বিতরণ ২০২৬ এর সদস্য সচিব মোঃ নাঈম নিমু, ড. আকম সাহেদ, চুনতি সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি কফিল উদ্দিন লিটু, অলি উদ্দিন মোহাম্মদ ও কায়সার খান মানিকসহ অন্যান্যরা।

চুনতি সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ দীন মুহম্মদ মানিক একজন শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীরাতুন্নবী (সা.) মোতাওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা আবুল কালাম আজাদ, ছৈয়দ উদ্দিন ছিদ্দিকী, তৈয়বুল হক বেদার, খাইরুল আবরার জুলফিক, আবু মাসুম খান, নাসির উদ্দিন মনিরী, শাহাদাত খান ছিদ্দিকী, নাজেম উদ্দিন সিদ্দিকী, কাজী শরিফুল ইসলাম, সামির উদ্দিন, কাজি রাকিবুল ইসলাম, ইমতিয়াজ উদ্দিন, সাইফুর রহমান, তামহিদুর রহমান, সাইফুল রানা প্রমুখ।

এবারের কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেন আব্দুল মালেক ইবনে দিনার নাজাত ও মোঃ আব্দুল আজিজ শোয়েব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *