Friday, August 14

কচাকাটায় ফি সাবিলিল্লাহ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘ফি সাবিলিল্লাহ ফেডারেশন’। সংগঠনটির উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এক মাসের প্রয়োজনীয় বাজারসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে কচাকাটা এলাকায় আয়োজিত এ মানবিক কার্যক্রমে অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বাজারসামগ্রী পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের সঞ্চার ঘটে।

খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি আয়োজকরা এক অসহায় ব্যক্তির জন্য একটি বসতঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাদের এই প্রশংসনীয় উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিতরণকালে ফি সাবিলিল্লাহ ফেডারেশন কেদারের মো. ফখরুল ইসলাম, কেদার ইউনিয়নের মো. ফখরুল মেম্বার, মো. জাহিদুল ইসলাম, সাংবাদিক মো. আবু সাঈদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘব করাই তাঁদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং বাসস্থানের ব্যবস্থা করার মতো মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিত্তবানদের অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *