Monday, October 19

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

রাজধানী ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং আধুনিকায়ন করা উদ্যান প্রাঙ্গণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় তিনি এই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত উদ্যানের ফলক উন্মোচন করেন।

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সার্বিক আধুনিকায়ন কাজ সম্পন্ন শেষে দীর্ঘদিন পর উদ্যানটি সাধারণ নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। পরিবেশবান্ধব ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই উদ্যানে জুলাই বিপ্লবের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভটি রাজধানীবাসীর অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *