
|| নিজস্ব প্রতিবেদক ||
কুষ্টিয়ায় বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী ‘তালিম ও তারবিয়াত ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) জেলা শহরস্থ শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে এই প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়।

শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং এস এম রেদোয়ানুল হাসান রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— তালাবার সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন সাহেব, ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ ওমর ফারুক, তালাবার কেন্দ্রীয় সি: সহ-সভাপতি মোঃ জুবায়ের আহমেদ, ইবি তালাবার সাবেক সভাপতি মাওলানা আনোয়ার হোসেন এবং সাবেক সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইবি তালাবার সেক্রেটারি এস এম শামীম ও সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ চৌধুরীসহ বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। দিনব্যাপী এই প্রোগ্রামে দায়িত্বশীলদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
