Thursday, November 19

ইতিহাস গড়েও জোহানেসবার্গ টেস্টে হারল বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||

মাত্র ১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারে আরেকটি সাফল্য পেতে পারত বাংলাদেশ; তবে এবাদত হোসেনের ডেলিভারিটি নো বল হওয়ায় বেঁচে যান এইডেন মার্করাম। শেষ পর্যন্ত আর কোনো নাটকীয়তা হয়নি।

মাত্র ১ দশমিক ৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক দল। এই জয়ের মধ্য দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা।

অথচ জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসেই ইতিহাস গড়েছিল বাংলাদেশ। নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে ৪০০ রান করেছিল টাইগাররা; কিন্তু শেষ পর্যন্ত সেই কীর্তি দলকে হার এড়াতে সাহায্য করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *