বুধবার, মে ২০

আট্টিগ্রামে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ সদর উপজেলার আট্টিগ্রাম ইউনিয়নের কুশাভাঙা এলাকায় প্রায় এক বছর ধরে কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী কোম্পানির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী মহলের মদদে দিনের পর দিন এ কার্যক্রম চললেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে। এতে এলাকার ফসলি জমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। কৃষকরা জানান, ড্রেজারের কারণে জমির উর্বরতা কমে যাচ্ছে এবং অনেক স্থানে ভাঙনের আশঙ্কাও দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এ বিষয়ে এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *