
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
টাকা লেনদেনের মাধ্যম হিসেবে আগামী ১ জুলাই থেকে বাংলা কিউআর (Bangla QR) ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়ার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে আগামী জুন মাসের মধ্যে অন্তত একটি লেনদেনে বাংলা কিউআর ব্যবহার করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত মুদ্রানীতি প্রণয়ন সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এ সভায় খুলনার ব্যবসায়ী, অংশীজন ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ ব্যাংক, খুলনার নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ড. মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে মুদ্রানীতি বিষয়ক উপস্থাপনা করেন মাহমুদ সালাহ্উদ্দিন নাসের।
