
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||
আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে দেশের বিশিষ্ট গুণীজনদের হাতে ‘একুশে পদক’ তুলে দেবেন এবং মাসব্যাপী অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সংস্কৃতি মন্ত্রী জানান, ওইদিন সকালে রাজধানীতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত গুণীজনদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ তুলে দেবেন প্রধানমন্ত্রী। এরপর একই দিন বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি ২০২৬ সালের অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, বর্ণাঢ্য এই অনুষ্ঠান দুটি সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, এবারের বইমেলার একটি বিশেষ দিক হলো—অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার ঘোষণা দিয়েছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর এই দোরগোড়ায় উপস্থিতি এবং প্রকাশকদের জন্য সরকারের এই বিশেষ সুবিধা মেলাজুড়ে নতুন উৎসাহের সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
