শুক্রবার, ফেব্রুয়ারি ২৭

হাতিরঝিলে ইসলামী ঐক্য আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||

রাজধানী ঢাকার হাতিরঝিল থানা এলাকায় ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় ইসলামী ঐক্য আন্দোলন হাতিরঝিল থানা শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

থানা শাখার আহবায়ক জনাব আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দোলনের অন্যতম উপদেষ্টা জনাব মোস্তফা আমিনুল হোসাইন। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন আন্দোলনের মুহতারাম কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন। তিনি তার বক্তব্যে বলেন, “রমজান কেবল উপবাস থাকার মাস নয়, বরং এটি মুমিনের জন্য আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের প্রশিক্ষণ কেন্দ্র। পবিত্র কুরআনের শিক্ষাকে ধারণ করে ব্যক্তি ও সমাজ জীবনে ইনসাফ কায়েম করাই রোজার প্রকৃত দাবি”।

তিনি আরও উল্লেখ করেন যে, রমজানের শিক্ষা কাজে লাগিয়ে আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন আন্দোলনের সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফারুক আহমদ এবং ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঞা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকন, কেন্দ্রীয় শূরা সদস্য ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন এবং ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *