সোমবার, মে ১৮

হজ্জের ধর্মীয় গুরুত্বের সাথে রয়েছে সামাজিক তাৎপর্য

হজ্জ একটি ফরজ ইবাদত। সামর্থ্যবান ব্যাক্তির উপর জীবনে এক বার আদায় করা ফরজ। আল্লাহ রব্বুল আলামীন বলেন, “এবং মানুষের কাছে হজ্জের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে পদব্রজে ও সর্ব প্রকার ক্ষীণকায় উষ্ট্রসমূহের পিঠে, তারা আসবে দূর-দূরান্তের পথ অতিক্রম করে –যেন তারা নিজদের কল্যাণের স্থানসমূহে হাযির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিয্ক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ-দরিদ্রকে খেতে দাও’।” সূরা হজ্জ ২৭,২৮

এ আয়াতসমূহে হজ্জের ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বের সাথে সাথে সামাজিক এক তাৎপর্যপূর্ণ গুরুত্ব প্রকাশ পেয়েছে।

হজ্জ এমন একটি ইবাদত যেখানে রাজা-প্রজা, ধনী-দরিদ্র, উঁচু-নিচু, আরব-অনারব, নারী-পুরুষ সবার মধ্যে একটি সাম্যভাব প্রতিষ্ঠা করে। সঙ্গে সঙ্গে হজ্জ আদায়কারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসাবোধ জাগ্রত করে। সবার কাজ এক, পোশাক এক, ধ্বনি এক, লক্ষ্য এক। ইসলাম মুসলমানদের এ অবস্হা সব সময় সর্ব ক্ষেত্রে কামনা করে।

আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয় সব মুমিন ভাই ভাই।’ (সুরা হুজুরাত, আয়াত: ১০)

একটি পূর্ণাঙ্গ ইসলামি সমাজ গঠনের জন্য যে গুণাবলী মানুষের মধ্যে থাকা দরকার, সবগুলোর চর্চাই মোটামুটিভাবে হজ্জের মধ্যে হয়।

যেমন শারীরিক, মানসিক ও আর্থিক- তিনটি বিষয়ই পালিত হয় হজ্জে। মানুষ ধৈর্য ও ত্যাগের মতো মহৎ গুণাবলি শিক্ষা লাভ করে এ হজ্জে।

হজ্জে রাজা-প্রজা, ধনী-দরিদ্র, উঁচু-নিচু, আরব-অনারব, নারী-পুরুষ সবার মধ্যে একটি সাম্যভাব প্রতিষ্ঠা করে। হজ্জ আদায়কারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসাবোধ জাগ্রত করে।

হজ্জে সকল বিধানগুলি একত্রে পালন করায় মুসলমানদের মধ্যে ঐক্যের প্রতিফলন ঘটে।

হজ্জ মানুষের মাঝে বর্ণ, গোত্র, শ্রেণি বৈষম্য দূর করে। প্রত্যেককে এখানে সমান। হজ্জ পারস্পারিক সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। যে সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জেনে রেখ, অনারবের ওপর আরব ও আরবের ওপর অনারব লোকের কোনো প্রাধান্য নেই। কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গ আর শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গ লোকের কোনো প্রাধান্য নেই। প্রাধান্য শুধু তাকওয়ার ভিত্তিতে হয়।’ (মুসনাদে আহমদ : ২৩৪৮৯)।

হজ্জের এসকল শিক্ষা শুধু হজ্জের সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে এ আদর্শবলী বিশ্বের সকল জনপদ ও সমাজে সর্বক্ষেত্রে সর্বসময়ে বাস্তবায়নই হচ্ছে হজ্জের প্রকৃত শিক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *