
|| নিজস্ব প্রতিবেদক ||
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ আক্তারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ আক্তারুল ইসলাম চৌধুরী ২৪ জুলাই ২০২৬ সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মজীবনের তিনি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রতিষ্ঠা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি দীর্ঘসময় বিভাগীয় প্রধান এবং School of Applied Sciences and Technology -এর ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি একজন সমাদৃত গবেষক।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়ে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
