
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত শপথ নিয়ে তাঁর নির্বাচনী এলাকা পদ্মা অধ্যুষিত হরিরামপুরের বিভিন্ন অঞ্চলের সাধারণ জনগণসহ দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
২০ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন অঞ্চলের সকল শ্রেণীপেশার মানুষের সাথে দেখা করে তাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় হরিরামপুরের বিভিন্ন ইউনিয়নের মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ জড়ো হয়ে নতুন সংসদ সংসস্যকে অভিনন্দনসহ ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে প্রতিটি এলাকা। কৃষক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মঈনুল ইসলাম খান শান্তর সাথে কোলাকুলি করেন। সবাইকে তিনি বুকে জড়িয়ে নেন এবং তাদের সুখ দুঃখের কথা শোনেন।
ঝিটকা বাসুদেবপুর ভুইয়াবাড়ি সনাতন ধর্মাবলম্বীদের সাথেও কুশলs e বিনিময় করেন। এ সময় নারী পুরুষ সম্মিলিতভাবে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এখানে সংক্ষিপ্ত আলোচনা নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত জানান, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠিয়েছেন। আমি যেন আপনাদের সাথে সব সময় থাকতে পারি। আপনাদের জন্য কাজ করতে পারি। এ জন্য আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। আমি আপনাদের পাশে আছি এবং আপমাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আপনাদের যেকোনো সমস্যায় আমাকে পাশে পাবেন। আপনারা যে কেউ আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে একটা ফোন দিয়ে আমার বাড়ি চারিগ্রামে চলে আসবেন। আমি সরাসরি আপনাদের সব কথা শুনবো এবং আপনার সমস্যা সমাধানে আপনাদের পাশে আছি এবং থাকব, ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক, গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, সাধারণ সম্পাদক শামীম আহৃেদ, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদৃদুস, সহসভাপতি ও গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক এড. হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক সাইমুন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পিয়ারা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহৃেদ চুন্নু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, বিএনপি নেতা কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা, বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো. ফরিদুর রহমান সোহেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
