
শিক্ষার্থীদেরকে গবেষণার মাধ্যমে পরিবর্তনশীল সমাজ গড়তে হবে –উপাচার্য
|| নিজস্ব প্রতিবেদক ||
লিডিং ইউনিভার্সিটির মাসটার্স প্রোগ্রামে স্প্রিং ২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কর্মজীবনে ভালো করতে হলে মাস্টার্স সম্পন্ন করা যেমন প্রয়োজন তেমনি প্রফেশনাল লেভেলের প্রোগ্রামে গবেষণায় সম্পৃক্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদেরকে গবেষণায় মনোযোগী হওয়ার পাশাপাশি শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শও দেন তিনি।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও গবেষণায় গুরুত্ব দিতে হবে এবং গবেষণার মাধ্যমে পরিবর্তনশীল সমাজ গড়ার কাজে সম্পৃক্ত থাকতে হবে। গবেষণায় কার্যক্রমের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে ‘HEAT’ (Higher Education Academic Transformation Project) প্রকল্পে লিডিং ইউনিভার্সিটির গবেষণা কার্যক্রম চালমান রয়েছে।
উপাচার্য আরো বলেন, লিডিং ইউনিভার্সিটি মাসটার্স প্রোগ্রামে শিক্ষার মানোন্নয়নে পাশাপাশি অন্যান্য বিষয়ের প্রতিও গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ইতোমধ্যে অনেক সিদ্ধান্ত নিয়েছে এবং দক্ষ সিনিয়র শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। পরিশেষে লিডিং ইউনিভার্সিটিতে সময়োপযোগী কিছু বিষয়ে জ্ঞানার্জনের সুবর্ণ সুযোগ করে দেওয়ায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন এবং অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর
ড. মো. রেজাউল করিম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ছাত্র কল্যাণ উপদেষ্টা ও পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মিসেস শাম্মী আক্তার এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান।
শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন পাবলিক হেলথ বিভাগের মো. নাসির আহমেদ, সিএসই বিভাগের তামান্না, ইসলামিক স্টাডিজ বিভাগের নজরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের জাকারিয়া, আইন বিভাগের অন্ত এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
লিডিং ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টার ২০২৬ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকব্রন্দ, এমবিএ, এমএ ইন ইংলিশ, এমএ ইন ইসলামামিক স্টাডিজ, এমএসসি ইন সিএসই এবং এমপিএইচ প্রোগ্রামের নবীন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
