
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের সংসদকক্ষে নির্ধারিত সময়ে এ ভোটগ্রহণ শুরু হয়।
বিকেল পর্যন্ত চলা এই ভোটাভুটিতে ৩৪৯ জন সংসদ সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী—ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করছেন।
ভোটগ্রহণ শেষে গণনা প্রক্রিয়ার মাধ্যমে সর্বাধিক বৈধ ভোটপ্রাপ্ত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
