Wednesday, July 15

মুকেশ আম্বানিকে ছাড়িয়ে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি

মুকেশ আম্বানিকে পেছনে ফেলে ভারতের শীর্ষ ধনীর তালিকার এক নম্বরে জায়গা করে নিয়েছেন গৌতম আদানি ও তার পরিবার। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪’ প্রকাশিত তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

২০২০ সালে এই তালিকার চতুর্থস্থানে ছিলেন গৌতম আদানি। গত এক বছরে আদানির সম্পদের পরিমাণ ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে বর্তমানে ভারতের শীর্ষ ধনীর মোট সম্পত্তির পরিমাণ ১১ দশমিক ৬ লাখ কোটি রুপি।

হুরুন রিচ লিস্টে বলা হয়েছে, হিন্ডেনবার্গের অভিযোগের পরে গৌতম আদানি এবং পরিবার এই বছরের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান অর্জন করেছে। গত বছরের তুলনায় সম্পদ বৃদ্ধি পেয়েছে ৯৫ শতাংশ। তাদের মোট আয় ১১ দশমিক ৬ লাখ কোটি রুপিতে পৌঁছেছে। ১০.১৪ লক্ষ কোটি টাকার সম্পত্তি নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আম্বানি।

হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রধান গবেষক আনাস রহমান বলেছেন, ভারত ‘এশিয়ার সম্পদ তৈরির মেশিন হিসেবে আবির্ভূত’ হচ্ছে। ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ২৯ শতাংশ বেড়েছে। অপরদিকে চীনে এ সংখ্যা ২৫ শতাংশ কমেছে।

ভারতের শীর্ষ ধনীর তৃতীয় স্থানে রয়েছেন এইচসিএল টেকনোলোজিসের কর্ণধার শিব নাদার এবং তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ৩ দশমিক ১৪ লাখ কোটি রুপি। চতুর্থ স্থানে আছেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সায়রাস এস পুনওয়াল্লা এবং তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ২ দশমিক ৮৯ লাখ কোটি রুপি। আর সান ফার্মাসিউটিক্যালসের দিলীপ সাংঘভির আছেন এই তালিকার পঞ্চম স্থানে। তার ও তার পরিবারের সম্পদের পরিমাণ ২ দশমিক ৪৯ লাখ কোটি রুপি।

অপরদিকে, টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়ে ৩৩৪ জনে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *