
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ডের পূর্ব পাশে হাজী সুপার মার্কেট সংলগ্ন ব্রিজের কাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) সকালে ব্রিজের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন হতে পারেন। কোনো যানবাহনের ধাক্কায় আহত হয়ে ঘটনাস্থলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির পরিচয়ও এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। পরিচয় শনাক্ত ও তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
