বৃহস্পতিবার, জুন ২৫

মানিকগঞ্জে ব্যাটারি চোর আটক: হাতেনাতে মিলল চুরি হওয়া ব্যাটারির হদিস

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জে চুরির দায়ে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৩ জুন) মানিকগঞ্জ জাগির স্কুলের সামনে মহাসড়কে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির কাছ থেকে চুরি করা হ্যালোবাইকের ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

​জানা যায়, আটক ব্যক্তি গতকাল ত্রিফল (প্লাস্টিকের আবরণ) দিয়ে মুড়িয়ে চুরি করা ব্যাটারিগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তার চলাফেরায় সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ব্যাটারিগুলো চুরির কথা স্বীকার করে।

​উল্লেখ্য যে, গত শনিবার রাতে লাভলু মিয়া নামে এক ব্যক্তির হ্যালোবাইক চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। আজ উদ্ধার হওয়া ব্যাটারিগুলো সেই বাইকেরই কি না, তা যাচাই করা হচ্ছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার তাদের বাইক ফিরে পাওয়ার বিষয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছে।

​পরে স্থানীয়রা বিষয়টি মানিকগঞ্জ সদর থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

​এই ঘটনাটি এলাকার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়িয়ে দিয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *