মঙ্গলবার, এপ্রিল ১৪

মানিকগঞ্জে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি ও অনুষ্ঠান আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ মানিকগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিপ্রেমী মানুষ।

র‍্যালির নেতৃত্ব দেন দেশীয় সাংস্কৃতিক সংসদের জেলা সভাপতি মু. মোমিনুর রহমান সালেহী।

এ ছারাও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট এসএম ফেরদৌস, উপদেষ্টা মন্ডলির সদস্য জনাব ফজলুর রহমান, এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, এ্যাডভোকেট সালাউদ্দিন, এ্যাডভোকেট শফিকুল ইসলাম জসিম ছাড়াও সংগঠনের জেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।

র‍্যালিতে বৈশাখের ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *