বৃহস্পতিবার, মার্চ ১৯

মানিকগঞ্জে দেড়শ অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জে প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১শ ৫০ জন অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে জেলা আইনজীবী ভবনের সামনে প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় সেমাই, চিনি, লুঙ্গি ও শাড়ি তুলে দেওয়া হয় প্রায় ১০০ জন সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তির হাতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কাজী ছাহেরা আনোয়ারা সাম্মী শের। তিনি বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, ঈদের মতো আনন্দঘন সময়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের জেলা সভাপতি এডভোকেট মাসুদুল হক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল বাশার আব্বাসী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবন্ধী ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *