শুক্রবার, এপ্রিল ১৭

মানিকগঞ্জে দুদকের মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. রমজান আলীকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ তারিখ) আদালতে হাজিরা দিতে গেলে তাকে আটক করা হয় এবং পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, দুদকের একটি মামলার প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *