বুধবার, মার্চ ১৮

মানিকগঞ্জে দরিদ্রদের মাঝে জামায়াতের চাল ডাল তেল সেমাই চিনি বিতরণ

|| সেলিম মোল্লা |নিজস্ব প্রতিনিধি ( মানিকগঞ্জ )

বাংলাদেশ জামায়াতে ইসলামী, মানিকগঞ্জ সদর থানার পুটাইল ইউনিয়নের উদ্যোগে দরিদ্রদের মাঝে চাল ডাল তেল সেমাই চিনি বিতরণ করা হয়েছে।

(১৭ মার্চ) বিকাল ৪ ঘটিকায় ইউনিয়নটির হতদরিদ্রদের মাঝে এই সামগ্রীগুলো বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন সংগঠনটির মানিকগঞ্জ সদর থানা শাখার বিপ্লবী আমির জনাব মাওলানা ফজলুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির জনাব লাভলু মিয়া, ইউনিয়ন সেক্রেটারি মোঃ রফিকুল ইসলামী, বাইতুল মাল সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, অফিস সম্পাদক মোঃ মজাহার হোসেন।

ঈদ সামগ্রীতে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, চিনি ও সেমাই। এগুলো ১৩০ জন দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *