মঙ্গলবার, মার্চ ৩১

ভাইরাল তাজুল ইসলাম তাজুর সাথে কিছুক্ষণ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ১৪ নং নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঢাকডহর সরকার টারী গ্রামের একজন দিনমজুর পরিবারের সিরাজুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির প্রথম পুত্র তাজু।

তিনভাই তিন বোনের মধ্যে তাজু বড়ো। বাবা অসুস্থ, মা মানুষের বাসায় কাজ করে সংসার চালিয়ে আসছে। তাজু ঢাকায় গিয়ে লেবার হিসেবে কাজ করে। তাজু বিবাহিত; কিন্তু প্রায় তিন বছর আগে তাকে রেখে বউ চলে যায়।

বেশ কিছুদিন টাকা জমিয়ে একটি ফোন ক্রয় করে সে মাঝে মধ্যেই ভিডিও বানাতো। গত ২৬শে মার্চ নারায়ণপুর স্কুলে অনুষ্ঠান চলাকালে সে জিলাপি নিয়ে একটা ভিডিও বানায়। এতেই সে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে সে বিভিন্ন ভিডিও লাইভে আসছে।

পরে ঢাকা থেকে বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া তাজুর গ্রামের বাড়ি নারায়ণপুর গিয়ে তার সাক্ষাৎকার প্রচার করে।

এ বিষয়ে নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজির রহমান মোস্তফা বলেন, আমার পরিষদের পাশেই তাজুর বাড়ি। সে অত্যন্ত গরিব মানুষ। সে এলাকার মানুষের কষ্টের কথা, যোগাযোগ ব্যবস্থার কথা বলে ভাইরাল হয়েছে।

আপনারা সাংবাদিকরা এলাকায় এসে এলাকার রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার কথা তুলে ধরেন। তাজু্কে ধন্যবাদ জানাই ওর জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে সাংবাদিকরা ছুটে আসছে। ভাইরাল তাজু গত চার দিনে প্রায় চার লক্ষ ফলোয়ার পেয়েছে, যা তাক লাগিয়ে দিয়েছে সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *