মঙ্গলবার, মার্চ ৩১

বেলকুচিতে ৩ দিন ধরে মাদ্রাসা ছাত্র যমজ ভাই নিখোঁজ

|| নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিন ধরে মাদ্রাসা ছাত্র যমজ দুই ভাই নিখোঁজ রয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বেলকুচি থানায় পরিবারের পক্ষ থেকে পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে।

এদিকে সন্তানদের হারিয়ে বাবা-মা এখন পাগল প্রায়।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, রবিবার (২৯ মার্চ) বেলকুচি উপজেলার শেরনগর এলাকা থেকে তারা নিখোঁজ হয়। নিখোঁজ রাসেল রানা (১১) ও রাশেদুল ইসলাম (১১) শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, রবিবার সকালে তাদের বাড়ি ধীতপুর গ্রামের বাড়ি থেকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাওয়ার পথে শেরনগর থেকে তারা নিখোঁজ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা মাদ্রাসা বা বাড়িতে পৌঁছায়নি। স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান মেলেনি।

তিনদিন পর বেলকুচি থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর ১৬৫৯, ১৬৬০। যদি কোন সহৃদয়বান ব্যক্তি নিখোঁজদের সন্ধান পান তাহলে +৮৮০১৮২৭৪৭০৬৪৮ বা ০১৭৬২৬৬২৫৭৪ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, নিখোঁজের বিষয়ে পৃথক জিডি গ্রহন করা হয়েছে, ঘটনা বেলকুচি থানা এলাকায় হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *