শুক্রবার, মার্চ ২৭

বেলকুচিতে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেলকুচি মডেল ডিগ্রি কলেজে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬ খ্রি., ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শামীম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, পৌর বি এন পির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, সাবেক সদস্য সুলতান মাহমুদ এবং বেলকুচি সরকারি কলেজের সাবেক ভিপি মোকলেছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
উল্লেখ্য, শহীদ মিনারটি নির্মিত হলে শিক্ষার্থীদের মধ্যে মহান ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত হবে এবং জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল বেলকুচি মডেল ডিগ্রি কলেজ, চালা, বেলকুচি, সিরাজগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *