সোমবার, ফেব্রুয়ারি ২

বেলকুচিতে জামায়াত ও ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে এক ঐতিহাসিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও মেজর (অব.) মনজুর কাদের।

উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর) আসনে জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মোঃ আলী আলম।

বক্তারা তাঁদের বক্তব্যে দেশে ইসলামী মূল্যবোধ ও ইনসাফ কায়েমের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) মনজুর কাদের বলেন, নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে এনে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। একইসাথে সিরাজগঞ্জ-৫ আসনে জোটের প্রার্থী অধ্যক্ষ মোঃ আলী আলমকে বিজয়ী করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ সাইদুল ইসলাম তালহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরিফুল ইসলাম সোহেল এবং অধ্যাপক নুরুন্নবী সরকারসহ জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *