শুক্রবার, এপ্রিল ১৭

বেলকুচি পৌরসভার ৭নং ওয়ার্ডে হাজী আলতাফ হোসেন প্রামানিকের গণসংযোগ

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ৭নং ওয়ার্ডের মুকুন্দগাঁতী পশ্চিমপাড়া গ্রামে মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিকের উদ্যোগে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে সমর্থন কামনা করেন তিনি। এ সময় তিনি এলাকার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ফারুক সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী হাজী আলতাফ হোসেন প্রামানিক। তিনি তার বক্তব্যে বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে বেলকুচি পৌরসভাকে একটি আদর্শ পৌরসভায় রূপান্তরিত করবো।”

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সুতা ব্যবসায়ী হাজী রফিকুল ইসলাম মোল্লা, সুতা ব্যবসায়ী নুহু মোল্লা, সাবেক পৌর বিএনপির সদস্য চান মোহাম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার এবং পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণসংযোগ শেষে এলাকাবাসীর পক্ষ থেকে প্রার্থীকে শুভেচ্ছা জানানো হয় এবং নির্বাচনে তার সফলতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *