সোমবার, এপ্রিল ৬

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক রবিন খুন

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||

বগুড়ায় আবারও রক্ত ঝরলো প্রতিপক্ষের সংঘর্ষে। রবিবার (৫ এপ্রিল) রাতে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় ছুরিকাঘাতে রবিন (২৮) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন রবিনের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রবিন উত্তর চেলোপাড়া এলাকার মোঃ মিরাজের ছেলে বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রশ্ন উঠছে—কখন থামবে এই রক্তাক্ত প্রতিহিংসা? বগুড়াবাসী এখন আতঙ্ক আর ক্ষোভে ফুঁসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *